মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Logo
×

প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

পরে স্থানীয় সার ডিলার ও ঢাকাস্টীলের স্বত্বাধিকারী শামসুল আলম তাদের নিয়ে বসে বিষয়টি শালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতে যাওয়া এক সাংবাদিককেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই সাংবাদিক কৃষকের মুঠোফোনে কল করলে বিএনপি নেতা দুলু ফোনটি ধরেন। কৃষকের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার অনুরোধ করলে তিনি উত্তেজিত হয়ে কথা বলেন এবং যা বলার তাকেই বলতে বলেন বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা শামসুল আলম বলেন, তাদের থানায় যেতে বাধা দেওয়া হয়নি। তারা দরিদ্র মানুষ, তাই তাদের যেন সঠিক চিকিৎসা হয়, সে জন্য কথা বলেছেন। চিকিৎসার জন্য ১০ হাজার টাকাও দেওয়া হয়েছে। তারা চাইলে অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবেন।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, সহকারী কমিশনার (ভূমি) কীটনাশক ডিলারের বিরুদ্ধে মামলা নিতে বলেছিলেন। তবে ভুক্তভোগীরা এ বিষয়ে আর থানায় আসেননি। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কীটনাশক ডিলারকে পাওয়া যায়নি। এ কারণে ভুক্তভোগীকে নিয়মিত মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com