বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Logo
×

চট্টগ্রামে এবার দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল

Icon প্রথম সমাচার ডেস্ক

মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আমি জামায়াতের নেতা বা কর্মী নই। তবে দলটিকে সমর্থন করতাম। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির হয়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের কার্যকলাপ আমার ভালো লাগছে না। তাই দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছি।’

এবিষয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের জানান, ফারুক আমাদের একজন সমর্থক। তিনি দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো প্রার্থীর পক্ষ নেয়নি। তবে সভাপতি পদে ফারুকের পছন্দের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি পরাজিত হওয়ায় ফারুক ক্ষুব্ধ হয়ে আবেগের বশে এমনটি করে থাকতে পারেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com