বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Logo
×

জামায়াত ৯১-তে বিএনপিকে সমথর্ন দিয়েছিল বলে সরকার গঠন করতে পেরেছিল: এহসানুল মাহবুব

Icon প্রথম সমাচার ডেস্ক

জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত ১৯৯১ সালে বিএনপিকে নিঃশর্ত সমথর্ন দিয়েছিল বলে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। ২০০১ সালে বিএনপি-জামায়াতসহ ৪ দলীয় জোট করে নির্বাচনে জয় লাভ করে ক্ষমতার অংশ হয় জামায়াত।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরে পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দৃশ্য স্মরণ করলে এখনো শিউরে উঠে মানুষের শরীর, বাকরুদ্ধ হয় বিবেক। পৈশাচিক ও অমানবিকভাবে মানুষ হত্যার দৃশ্য এখনো কাঁদায় সকলকে। বিশ্বমানবতা শতাব্দীর পর শতাব্দী খুনিদের প্রতি ঘৃণা ও অভিশাপ দিতে থাকবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাঙ্গাইল জেলা যুব বিভাগের উদ্যোগে ‘যুব ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।

২৮ অক্টোবর আওয়ামী জঙ্গিপনার এক রক্তাক্ত দলিল হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো পুনরুজ্জীবিত করার আহ্বান জানান তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং পাড়া মহল্লাসহ সকল স্তরে যুব সংগঠন মজবুত ও শক্তিশালী করতে হবে। যুগে যুগে যুবকরা যেভাবে সকল অন্যায়ের মোকাবেলায় এগিয়ে ছিল ভবিষ্যতেও যুবকরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করবে। সকল পর্যায়ের যুবকদেরকে মাদকাসক্ত থেকে মুক্ত করতে হবে এবং বেকারত্ব দূরীকরণে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com