ঘটনার সত্যতা নিশ্চিত করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’ কী দোষ জানতে চাইলে তিনি একটি ছবি দেখিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে কাজী আহমেদ কীভাবে মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন, সেটিই প্রশ্ন।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তিনি ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, ‘আমি অফিসিয়ালি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
আইইডিসিআর দেশের রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা এবং রোগের বিস্তার সম্পর্কে সতর্কবার্তা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে।

গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে : মঞ্জু
জামায়াত ৯১-তে বিএনপিকে সমথর্ন দিয়েছিল বলে সরকার গঠন করতে পেরেছিল: এহসানুল মাহবুব
চট্টগ্রামে এবার দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল