আরব উপসাগরীয় অঞ্চলে ফের মার্কিন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে। নিউ ইয়র্ক টাইমসের তথ্যানুসারে, শুক্রবারের এই দুর্ঘটনায় বিমানটি বিধ্বস্ত হলেও দায়িত্বরত পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুজন মার্কিন কর্মকর্তা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গত কয়েক দিনের মধ্যে এটি এই অঞ্চলে দ্বিতীয় কোনো মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, যা সংশ্লিষ্ট মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
আরব নিউজ/পিএস
