বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Logo
×

১১ দলের লংমার্চ নিয়ে বিভ্রান্ত না ছড়ানো আহ্বান জামায়াতে ইসলামীর

Icon প্রথম সমাচার ডেস্ক

তিনি বলেন, ‘আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চটি শান্তিপূর্ণভাবে ঢাকা, ভাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা হয়ে কুষ্টিয়া গিয়ে শেষ হবে। এই লংমার্চটি কেবলমাত্র গোপালগঞ্জ জেলার ঢাকা-খুলনা মহাসড়ক ব্যবহার করে গন্তব্যস্থল কুষ্টিয়া যাবে। গোপালগঞ্জের কোথাও কোন ধরনের পথসভা বা সমাবেশ ও বক্তৃতা অনুষ্ঠিত হবে না।’
জেলা আমির আরও বলেন, ‘অথচ কোনো কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লংমার্চ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এটা সুম্পূর্ণ গুজব। এ গুজবে গোপালগঞ্জবাসীকে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমরা সকলে মিলে গোপালগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করি। সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করি। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখি। এই লংমার্চের যে ৭ দফা দাবি, তা আদায়ের জন্য আমরা সকলে লংমার্চকে স্বাগত জানাই ও অংশগ্রহন করি।’

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ বলেন, ‘৩১ অক্টোবর ১১ দলের লংমার্চে গোপালগঞ্জে কোনো পথসভা নেই। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। আশাকরি গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com