১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ কেন্দ্র দখল, ভোট জালিয়াতি কিংবা হানাহানির অভিযোগ ছাড়াই খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমরা সকাল থেকে দেখছি চমৎকার ও শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সন্তোষজনক ভোটার উপস্থিতি ও সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ায় নির্বাচন নিয়ে আশাবাদী দলটি।
নির্বাচন ঘিরে কৃত্রিমভাবে অভিযোগ তৈরি না করতে বিরোধী দলের প্রতিও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়ম অভিযোগ তুলে ধরতে বিকাল ৩টায় মগবাজারের কেন্দ্রীয় অফিসে ব্রিফিং করবে বলে গণমাধ্যমকে জানিয়েছে জামায়াতে ইসলামী।

১১ দলের লংমার্চ নিয়ে বিভ্রান্ত না ছড়ানো আহ্বান জামায়াতে ইসলামীর
বিএনপির পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে যা বললেন জামায়াত আমির