বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Logo
×

লক্ষ্মীপুরের রায়পুরে বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দিল জামায়াত নেতা জাহেদ

Icon প্রথম সমাচার ডেস্ক

রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে মাওলানা জাহেদ লোকজন নিয়ে এসে আমাদের রান্নার কক্ষে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায়া তালা দিয়ে আমাদেরকে বের কের দেওয়া হয়।

রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, পাওনা ২০ হাজার টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরণের হুমকি দেন। তিনদিন আমার প্রতিষ্ঠান বন্ধ। আমার কাঁচামালগুলো পঁচে যাচ্ছে। উপার্জনও বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী বলেন, আমি রেস্টুরেন্টে তালা দিইনি। শাহাদাত নিজেই তার রেস্টুরেন্টে তালা দিয়ে এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার কাছ থেকে তিনি কোন টাকা পাবেন না। আমি তার কাছ থেকে টাকা পাবো। তবে ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে বললে তিনি অভিযোগ নিয়ে সদুত্তর দিতে পারেননি।

হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছি। এ কারণেই হয়তো দোকানে তালা দেওয়া হয়েছে। তবে বিস্তারিত জানা নেই।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষে শনিবার (৩১ অক্টোবর) থানায় ডাকা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com