১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম তাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।
আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তৎকালিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি ৯৫ হাজার ৪৯১ ভোটের ব্যবধানে পরাজিত হন।
আসনটির মোট ১৮৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বমোট ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন এক লাখ ৩২ হাজারের বেশি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক
‘কারও সঙ্গে অশোভন আচরণ করবেন না’, জয়ী হওয়ার পর নেতাকর্মীদের ফয়সল আমীন
তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে আমির