তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তাই দলের নেতাকর্মীদেরও এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে আবেগাপ্লুত কণ্ঠে ফয়সল আমীন বলেন, ‘আমি আমার নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানাব, করজোড়ে বলব, আমাদের দোহাই, আল্লাহর দোহাই- কারও সঙ্গে কোনো অশোভন আচরণ করবেন না।’
বিজয়ের এই সম্মান সবার উল্লেখ করে তিনি আরও বলেন, এই সম্মান তার একার নয়, ঠাকুরগাঁওয়ের সব মানুষের। আল্লাহ যেন এই সম্মান অক্ষুণ্ন রাখেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণ আমার আপনজন, যারা আমাকে ভোট দিয়েছেন; তারাও, যারা ভোট দেননি, তারাও। দল-মত নির্বিশেষে সবাই আমার কাছে সমান নিরাপদ ও সমান গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সবার প্রতিনিধি। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও উন্নত ঠাকুরগাঁও গড়ে তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক
তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে আমির
আজ শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি