জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২৭ অক্টোবরের শীর্ষ বৈঠকের যে বিবরণ প্রকাশ করা হয়েছে, সেখানে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেওয়ার কোনো সিদ্ধান্তের কথা নেই।
ওই বিবরণে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী ৫ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতের এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন। এর মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশার কথা বলা হয়েছে সেখানে।
বাংলাদেশ থেকে বর্তমানে স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (এসএসডব্লিউ) বা নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী এবং টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে লোক যাওয়ার সুযোগ রয়েছে।
২০১৯ সালে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা স্মারক সই হয়। তবে জাপানে কর্মী যাওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত কঠোর ও ভাষাগত দক্ষতার ওপর নির্ভরশীল হওয়ায় এখন পর্যন্ত বছরে এক লাখের মতো বিপুলসংখ্যক কর্মী পাঠানোর কোনো বাস্তব পরিস্থিতি বা চুক্তি হয়নি।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
রাত আড়াই টায় একাই বাসায় ঢুকেছিলেন দীপ, চাঞ্চল্যকর তথ্য দিলেন দারোয়ান
কিছু লোক ধাওয়া করায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন : তাহসিফের জুনিয়র বন্ধু দীপ