বাংলাদেশ ও জাপানের মধ্যে হওয়া সহযোগিতা চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, চুক্তি করে বাংলাদেশ-জাপান, আর স্বাগত জানায় ভারত। দেশবাসীর বুঝতে আর বাকি নেই, জাপানের সহযোগিতায় মাতারবাড়ি সমুদ্রবন্দর মূলত ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর হিসেবে ব্যবহৃত হবে।
শুক্রবার দুপুরে ‘ভারতে মুসলিম নিধন ও মসজিদ আক্রমণের প্রতিবাদে’ জাগপা আয়োজিত পল্টনের বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান আরও বলেন, ভারতের আবদার রক্ষা করতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা থেকে চীনকে বাদ দেওয়া হয়েছে। মেট্রোরেল প্রকল্পের সব কাজ পেয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতবিরোধী নাটকীয় স্টেটমেন্ট দিলেও বাস্তবে ঠিকই সমঝোতা করে চলেছে। উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে দেশ বিক্রির চুক্তি করা হয়েছে।
ভারতে মুসলিম নির্যাতনের চিত্র তুলে ধরে জাগপা সহ-সভাপতি বলেন, আসামে ও দিল্লিতে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে উচ্ছেদ করা হয়েছে, আল্লাহর ঘর পবিত্র মসজিদ ভেঙে ফেলা হয়েছে। গোটা ভারতে মাইকে আজান দেওয়ায় ও নামাজ পড়ায় বাধা দেওয়া হচ্ছে। মুসলিম নারীদের হিজাবকে জঙ্গি আখ্যা দেওয়া হচ্ছে, মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার বাতিল করা হচ্ছে। গরু পাচারের অপবাদে মুসলিমদের বাছাই করে হাঁটুর নিচে গুলি করে পঙ্গু বানানো হচ্ছে, মুসলিমদের পুশ-ইন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। যে ভারত আমাদের সম্প্রীতির সবক দেয়, তারা নিজ দেশে উগ্র হিন্দুত্ববাদের রূপ ধারণ করে মুসলিম নিধনে লিপ্ত।
জাগপা ছাত্র কাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, ধর্ম বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিয়ান শরীফ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।

আগে থেকে ব্যালটে সিল ও পোলিং অফিসারের পরিচয়পত্রই ভোট কারচুপির প্রমাণ: পরওয়ার
জামায়াতের নৈতিক সাহস থাকলে গোপালগঞ্জে পথসভা করে শক্তি প্রমাণ করা উচিত: রাশেদ খাঁন
‘ট্রান্সজেন্ডার’ শব্দ কোরআনবিরোধী, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি খেলাফত যুব মজলিসের