শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Logo
×

রাজধানীতে লংমার্চের প্রচার মিছিলে স্ট্রোক করে জামায়াত নেতার মৃত্যু

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজধানীতে লংমার্চের লংমার্চের প্রচার মিছিলে অংশ নিয়ে লুৎফুল্লাহ মাজেদ নামে জামায়াতে ইসলামীর এক নেতা স্ট্রোক করে মারা গেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টা ১২ মিনিটে ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) ঢাকা, খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির প্রচারে রাজধানীতে আয়োজিত মিছিলে অংশ নেন লুৎফুল্লাহ মাজেদ।

মাজেদ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য ছিলেন। শুক্রবার বিকেলে মিছিল চলাকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য, অফিস ও বায়তুলমাল সম্পাদক লুৎফুল্লাহ মাজেদ আজ বিকেল ৫টায় লংমার্চের প্রচার মিছিল চলাকালে স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন।’

তিনি আরও লেখেন, ‘আজ বাদে এশা কাটাবন মসজিদে ভাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিল দান করুক। আমিন।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com