এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, ‘যেহেতু আজ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে, সেহেতু আগামীকাল হাটের ইজারাদারকে নোটিশ দেওয়া হবে। তাঁদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হবে। তাঁরা যদি পুনরায় একই অপরাধ করেন, তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ১৪৩৩ বাংলা সনে আয়কর ও ভ্যাটসহ ৩১ লাখ ২৫ হাজার টাকায় কালীগঞ্জ হাট ইজারা দেওয়া হয়েছে। হাটটির ইজারা পান তৎকালীন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী। গত ২ অক্টোবর তাঁর মৃত্যু হলে বর্তমানে তাঁর জামাতা এরশাদ হাটটি পরিচালনা করছেন।

মতলবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে তুলে নিয়ে যুবদল সভাপতিকে মারধর, থানায় মামলা
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইউটিউব-ফেসবুক দেখে গড়েন ইয়াবা কারখানা; শেষে গ্রেপ্তার