খুলনার লংমার্চ থেকে ফেরার পথে জামায়াতে ইসলামীর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পানিতে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল খালেক মন্ডল (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া বাসে থাকা যাত্রীরা আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক মন্ডলের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে।
জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের জামায়াতে ইসলামীর ৪ নম্বর ঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বলে জানা গেছে। বাসটি খুলনা থেকে লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খুলনা থেকে সাতক্ষীরায় ফেরার পথে লংমার্চের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে একজন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন।

গণভোটের গণরায় না মেনে আপনাদের অপমান করেছে বর্তমান সরকার: ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান
জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াত-শিবিরের ২০ কর্মী আহত