সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Logo
×

লালমনিরহাটে হঠাৎ ফেসবুক পোস্টে ছাত্রদল ছাড়ার ঘোষণা দিলেন ইউনিয়ন সভাপতি শরিফুল

Icon প্রথম সমাচার ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরিফুল ইসলাম।

রোববার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

ফেসবুক পোস্টে শরিফুল ইসলাম লেখেন, আমি আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

পোস্টে সংগঠনের সহযোদ্ধাদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, পদ-পদবির ঊর্ধ্বে তাদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও ভালোবাসা সবসময় অটুট থাকবে। রাজনীতির পথ আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা ও স্মৃতিগুলো আজীবন থেকে যাবে।

এছাড়া পোস্টের শেষাংশে সবার কাছে দোয়া চেয়ে মহান রাব্বুল আলামিনের কাছে সবাইকে হেদায়েত দান এবং সঠিক পথে চলার তৌফিক কামনা করেন তিনি। তবে কী কারণে তিনি ছাত্রদল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com