এরই ধারাবাহিকতায় ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরাদন এলাকার শিকদার বাড়িকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে দেখে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করেন। তাদের একজন পাশের ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজুকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় রামদা ও তালা কাটার সরঞ্জামসহ মহসিনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, কারাগারে থাকা অবস্থায় তাদের মধ্যে পরিচয় হয়। পরে তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন।
মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দিয়ে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে।

ফুলে সাজানো রিকশায় গ্রামপুলিশকে রাজকীয় বিদায়
উখিয়ায় তিন মাসে ৬০৪ জন গ্রেপ্তার-আটক, উদ্ধার ৩ লাখের বেশি ইয়াবা; আগ্নেয়াস্ত্র জব্দ
এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে