শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

আ.লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতাসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করলেন এসআই

Icon প্রথম সমাচার ডেস্ক

আটকের পর তাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় একটি ডিআই (পিকআপ) গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়। মুহূর্তের মধ্যে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মামলার প্রধান আসামি করা হয়েছে বিএনপি নেতা এস ইউ সাদ্দামকে। এজাহারনামীয় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- হেলাল উদ্দিন (৫২), আল মারজান (২৩), ফাহিম আহমদ (২০), রফিকুল ইসলাম (৬২), মামুন (২৬), শাহজাহান (৪৫), বিল্লাল, অলি উল্লাহ (৫১), সোহেল আহমদ (৪৪), আনোয়ার হোসেন (৩৮), মতিউর রহমান (৪২), জহির উদ্দিন (৪২), তাজুল ইসলাম (৪০), ইয়াহিয়া মাহমুদ (৩৫), আল আমিন (৩৫), খালিক মহালদার (৪৪) ও মামুনুর রশীদ (৩৫) সহ ৩৯ জন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, পুলিশের ওপর হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তদন্তে যদি বিএনপির কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, হামলার ঘটনায় জড়িত তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে পুনরায় গ্রেপ্তার এবং মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com