জানতে চাইলে তানিয়া আমিন মুঠোফোনে বলেন, তার এসব কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন এবং আমার গায়ে হাত তুলতে উদ্যত হন। একপর্যায়ে বাধ্য হয়ে আমরা তার গায়ে হাত তুলি। পরে তাকে পুলিশের কাছে নিয়ে যাই।
তিনি আরও বলেন, প্রথমে পরিবারের কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে পুলিশ তার মুঠোফোন পরীক্ষা করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতার বিষয়ে যোগাযোগের তথ্য পেয়েছে বলে তাকে জানিয়েছে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এনসিপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে খোরশেদ আলমকে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলে মারধরের কোনো ঘটনা পুলিশ দেখতে পায়নি। তার বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মধুপুর পীরের