সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
ইরানের নৌবাহিনী জানিয়েছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত ও স্বার্থ সুরক্ষায় তারা ‘এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না’।
ইরনা প্রকাশিত ড্রোন ভূপাতিত হওয়ার কিছু ছবি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ছবিগুলোতে সামরিক সরঞ্জামের ক্ষতিগ্রস্ত কিছু অংশ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের বক্তব্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা
যুদ্ধের ধ্বংসস্তূপেও কোরআনের আলো, গাজায় সংবর্ধনা পেলেন এক হাজার হাফেজ