ইসলাম বলেন, তিন দিনের তদন্তের প্রথম দিন শেষ হয়েছে। আরও দুই দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যে তদন্তের কতটা অগ্রগতি হয়, তা দেখা যাবে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
এদিকে, বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখ করে মামলা করেছেন নুসরাত তাবাসসুম। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় তিনি মামলাটি করেন।

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে
২৪ দিনের অবরোধে স্থবির সাজেকের পর্যটন শিল্প
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর