শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই

Icon প্রথম সমাচার ডেস্ক

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির সব বিমানবন্দর থেকে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ও নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি রাখা হয়।

উড়োজাহাজ চলাচল বন্ধের পর ইলিনয়ের শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য। ১৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে বিঘ্ন

যুক্তরাষ্ট্রের আকাশপথে উড়োজাহাজ চলাচলে বিঘ্নের প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটেও। ইউরোপের ৪২টি দেশের বিমান চলাচল সমন্বয়কারী সংস্থা ইউরোকন্ট্রোলের ওয়েবসাইটে বলা হয়েছে, এফএর অনুরোধে সদস্যদেশগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করা হয়েছে। এসব দেশের মধ্যে ইসরায়েলও রয়েছে।

যুক্তরাজ্যের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্র থেকে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে চলাচলকারী ফ্লাইটে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে তারা। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নিতে বলা হয়েছে।

মেক্সিকো সিটির প্রধান বিমানবন্দর বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরও যুক্তরাষ্ট্রগামী ও যুক্তরাষ্ট্র থেকে আসা ফ্লাইটে বিঘ্নের কথা জানিয়েছে। যাত্রীদের নিজ নিজ উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে এবং সূচির পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে।

সময় লাগবে স্বাভাবিক হতে

সাংবাদিকদের মুলিন বলেছেন, পুরো পরিস্থিতি সামাল দিতে ‘কিছুটা সময় লাগবে’। এক ঘণ্টার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, এমন নয় বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রজুড়ে ২০২৩ সালের জানুয়ারিতে ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রায় ৯৫ মিনিট কার্যকর ছিল। শুক্রবারের নিষেধাজ্ঞা এরই মধ্যে সেই সময়সীমা ছাড়িয়ে গেছে। এদিন স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদও তা বহাল ছিল।

বিমান চলাচল বিশ্লেষক রবার্ট মান বলেছেন, নিষেধাজ্ঞা সন্ধ্যা পর্যন্ত চললে উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ফিরতে সপ্তাহান্ত পর্যন্ত সময় লাগতে পারে।

ফ্লাইটের উড্ডয়ন বন্ধের পর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর। ১৩ নভেম্বর ২০২৬

পুরোনো অবকাঠামো আধুনিক করার তাগিদ

যুক্তরাষ্ট্রের সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহনবিষয়ক কমিটি বলেছে, এ ঘটনা বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অবকাঠামো আধুনিক করার প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে। দেশজুড়ে ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টার উড়োজাহাজ চলাচল সমন্বয়ের কাজ করে।

রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের নেতৃত্বাধীন কমিটি জানিয়েছে, প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের আমলের পর থেকে নতুন কোনো নিয়ন্ত্রণকেন্দ্র নির্মাণ করা হয়নি। জনসন ১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com