বাংলাদেশের সমাজে কয়েকটি বহুল প্রচলিত প্রশ্ন আছে। কোনো দম্পত্তির বিয়ে দুই দিন পেরোতে না পেরোতেই পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের প্রশ্ন, ‘সুখবর কবে?’, ‘বাচ্চা হচ্ছে না কেন?’ যদি কেউ ভুলেও বলে ফেলেন, দুই-তিন বছর পর; তখন সবাই ‘দেরি হয়ে যাবে’ বলে হইহই করে উঠবেন। আর ঘুণাক্ষরেও কেউ যদি বলে ফেলেন যে তাঁরা সন্তান নিতে আগ্রহী নন, তখন এমনভাবে তাকাবেন যেন ওই দম্পতির কোনো সমস্যা আছে! ফলে স্বাভাবিকভাবেই আমাদের সমাজে বিয়ের পর নারীর জীবনের অন্যতম প্রধান প্রত্যাশা হয়ে ওঠে মা হওয়া।
এখন শুরুর প্রশ্নগুলো আপাতদৃষ্টিতে স্বাভাবিক সামাজিক কৌতূহল মনে হলেও এর ভেতরে নারীর ওপর একধরনের অদৃশ্য চাপ কাজ করে। একজন নারীকে তাঁর শিক্ষা, পেশাগত সাফল্য, ব্যক্তিত্ব কিংবা মানবিক গুণাবলির পরিবর্তে অনেক সময় মাতৃত্বের সক্ষমতা দিয়ে মূল্যায়ন করা হয়। ফলে মাতৃত্ব একটি ব্যক্তিগত অভিজ্ঞতা না থেকে নারীর সামাজিক যোগ্যতার মাপকাঠিতে পরিণত হয়। কিন্তু একজন নারী কি কেবল মা হওয়ার মধ্য দিয়েই পূর্ণতা পান? সন্তান জন্ম দিতে না পারলে কি তাঁর স্ত্রী হিসেবে, মানুষ হিসেবে কিংবা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা কমে যায়? বাংলাদেশের সমাজে এই প্রশ্নগুলো এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। সম্প্রতি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে স্বামীর পা ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানানো এক নারীর সংবাদ আমাদের সামনে আবারও নারীর মাতৃত্ব, দাম্পত্য সম্পর্ক এবং পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। ঘটনাটি শুধু একটি দাম্পত্য সম্পর্কের ভাঙনের গল্প নয়; বরং নারীর শরীর, প্রজননক্ষমতা এবং সামাজিক মর্যাদাকে ঘিরে প্রতিষ্ঠিত জেন্ডার বৈষম্যের একটি প্রতিফলন। আর এই ধরনের ঘটনা দেশে নতুন কিছু নয়। এর আগেও ঘটেছে।
সম্প্রতি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে স্বামীর পা ধরে সংসার টিকিয়ে রাখার আকুতি জানানো এক নারীর সংবাদ আমাদের সামনে আবারও নারীর মাতৃত্ব, দাম্পত্য সম্পর্ক এবং পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। ঘটনাটি শুধু একটি দাম্পত্য সম্পর্কের ভাঙনের গল্প নয়; বরং নারীর শরীর, প্রজননক্ষমতা এবং সামাজিক মর্যাদাকে ঘিরে প্রতিষ্ঠিত জেন্ডার বৈষম্যের একটি প্রতিফলন। আর এই ধরনের ঘটনা দেশে নতুন কিছু নয়। এর আগেও ঘটেছে।
জেন্ডার দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, মাতৃত্বকে নারীর স্বাভাবিক ও অপরিহার্য দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করার পেছনে দীর্ঘদিনের পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো কাজ করে। এ ক্ষেত্রে সামাজিক নির্মাণবাদ অনুসারে, সমাজে প্রচলিত অনেক ধারণা ও প্রত্যাশা প্রাকৃতিক বা জন্মগত নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্মিত হয়। এই দৃষ্টিকোণ থেকে মাতৃত্বকে নারীর স্বাভাবিক ও অপরিহার্য দায়িত্ব হিসেবে বিবেচনা করার ধারণাটিও একটি সামাজিক নির্মাণ। ফলে মাতৃত্ব নারীর ব্যক্তিগত পছন্দ বা অভিজ্ঞতার জায়গা থেকে সরে গিয়ে সামাজিক দায়িত্বে পরিণত হয়েছে। একজন নারীর শিক্ষা, পেশাগত সাফল্য, ব্যক্তিত্ব কিংবা মানবিক গুণাবলির চেয়ে মা হওয়ার সক্ষমতাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা এই সামাজিক নির্মাণেরই বহিঃপ্রকাশ। অন্যদিকে নারীবাদী তত্ত্ব বলছে, পুরুষতান্ত্রিক সমাজে নারীর শরীর তাঁর নিজের নিয়ন্ত্রণের বিষয় না থেকে পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণের মাধ্যম হয়ে ওঠে। এভাবে সন্তান জন্মদানের সক্ষমতাকে নারীর প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করার মধ্য দিয়ে তাঁর ব্যক্তিসত্তা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমিত করা হয়। এই কাঠামোতে বেড়ে ওঠা নারীদের অধিকাংশ তাই এই বিশ্বাস লালন করেন যে একমাত্র মাতৃত্বই তাঁকে পূর্ণতা দিতে পারে।
বিচ্ছেদ ঠেকাতে স্বামীর পা ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সন্তান না হওয়ার দায় সাধারণত নারীর ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা। গফম্যানের সোশ্যাল স্টিগমা তত্ত্বের আলোকে বলা যায়, সমাজ যখন কোনো ব্যক্তির একটি বৈশিষ্ট্যকে নেতিবাচকভাবে চিহ্নিত করে, তখন সেই বৈশিষ্ট্য তাঁর সামগ্রিক সামাজিক পরিচয়কে আড়াল করে দিতে পারে। সন্তান জন্ম দিতে না পারার কারণে একজন নারীকে ‘অপূর্ণ’, ‘অক্ষম’ কিংবা ‘অভাগী’ হিসেবে চিহ্নিত করার প্রবণতা এর একটি উদাহরণ। ফলে নারী শুধু দাম্পত্য জীবনে নয়, বৃহত্তর সামাজিক পরিসরেও অবমূল্যায়ন ও মানসিক চাপের শিকার হন। অথচ চিকিত্সাবিজ্ঞানের মতে, বন্ধ্যত্ব নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। ২০২৫ সালে ‘আমেরিকান জার্নাল অব ম্যানস হেলথ’-এ প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পুরুষের প্রজননস্বাস্থ্যও সন্তান ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই গবেষণার পরিপ্রেক্ষিতে ২০২০ ও ২০২৪ সালের দুটি গবেষণা আলোচনায় আসে; যেখানে বলা হয়, বন্ধ্যত্বের ঘটনাগুলোর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের জন্য পুরুষের প্রজননজনিত সমস্যা দায়ী। অন্য এক-তৃতীয়াংশ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের প্রজননজনিত সমস্যার সমন্বয় দেখা যায়। তা সত্ত্বেও বাংলাদেশের সমাজে বন্ধ্যত্বের জন্য প্রায়ই শুধু নারীদের দায়ী করা হয়। অথচ বন্ধ্যত্বের মোট ঘটনার ৪০-৫০ শতাংশের জন্য পুরুষেরাও দায়ী। অর্থাৎ, চিকিত্সাগত একটি বিষয়কেও সমাজ নারীর ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে নির্মাণ করে। অন্যদিকে পুরুষের প্রজননস্বাস্থ্য নিয়ে সামাজিক আলোচনাও তুলনামূলকভাবে অনেক কম দেখা যায়।
মাতৃত্ব নারীর জীবনে গুরুত্বপূর্ণ ও অর্থবহ অভিজ্ঞতা হতে পারে। কিন্তু সেটি কখনোই প্রত্যেক নারীর জন্য বাধ্যতামূলক পরিচয় হতে পারে না। একজন নারী মা হবেন কি না, কখন হবেন কিংবা আদৌ হবেন না—এটি তাঁর ব্যক্তিগত জীবন, অধিকার ও সিদ্ধান্তের বিষয়। দম্পতিদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। আর দাম্পত্য সম্পর্কও কেবল সন্তান জন্মদানের ওপর নির্ভরশীল হতে পারে না। ভালোবাসা, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ এবং সমান মর্যাদাই একটি সম্পর্কের ভিত্তি হওয়া প্রয়োজন। নাহলে বরিশালের ঘটনা বারবার ঘটতে থাকবে।
এদিকে একজন নারী সংসারে ভালোবাসা, শ্রম, যত্ন, অর্থনৈতিক অবদান ও আবেগের মাধ্যমে প্রতিনিয়ত তাঁর ভূমিকা পালন করে চলেছেন। নিজের ব্যক্তিগত ভালো লাগা, ইচ্ছা ও স্বপ্নকে সরিয়ে রেখে পরিবারকে সমুন্নত রেখে যাচ্ছেন। তার স্বীকৃতি দিতে অধিকাংশই কার্পণ্য করেন। কেউ কেউ করলেও নারী সন্তান জন্ম দিতে অক্ষম হলেই এসব অবদান মুহূর্তেই অস্বীকার করেন। এটি শুধু জেন্ডার–বৈষম্য নয়, নারীর মর্যাদার প্রতিও একধরনের অবমূল্যায়ন।
তবে মাতৃত্ব নারীর জীবনে গুরুত্বপূর্ণ ও অর্থবহ অভিজ্ঞতা হতে পারে। কিন্তু সেটি কখনোই প্রত্যেক নারীর জন্য বাধ্যতামূলক পরিচয় হতে পারে না। একজন নারী মা হবেন কি না, কখন হবেন কিংবা আদৌ হবেন না—এটি তাঁর ব্যক্তিগত জীবন, অধিকার ও সিদ্ধান্তের বিষয়। দম্পতিদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। আর দাম্পত্য সম্পর্কও কেবল সন্তান জন্মদানের ওপর নির্ভরশীল হতে পারে না। ভালোবাসা, পারস্পরিক সম্মান, দায়িত্ববোধ এবং সমান মর্যাদাই একটি সম্পর্কের ভিত্তি হওয়া প্রয়োজন। নাহলে বরিশালের ঘটনা বারবার ঘটতে থাকবে।
সুতরাং, প্রশ্নটি শুধু একজন নারীর মাতৃত্বের সক্ষমতা নিয়ে নয়; প্রশ্নটি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে। যে সমাজ একজন নারীকে তাঁর মাতৃত্বের পরিচয়ের বাইরে দেখতে শেখেনি, সেই সমাজে প্রকৃত জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা কঠিন। মনে রাখতে হবে, মাতৃত্বের ব্যক্তিগত অভিজ্ঞতা এক বিষয়, আর সমাজ ও প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত মাতৃত্বের ধারণা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মাতৃত্ব নারীর একটি পরিচয় হতে পারে, কিন্তু নারীর যোগ্যতা, পূর্ণতা কিংবা মানবিক মর্যাদার একমাত্র মাপকাঠি নয়। নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন করার সামাজিক সংস্কৃতি গড়ে তোলাই হোক সবার মূল লক্ষ্য। পাশাপাশি নারীরাও হোক নিজেদের মর্যাদা ও অধিকার সম্পর্কে সচেতন। তবেই পরিবর্তন সম্ভব।
সারা মনামী হোসেন: সহযোগী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়

‘বাবাকে না পেয়ে আমরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম’
পরিবেশ নোংরা ও খাবারে তেলাপোকা: জামান হোটেল ও স্বপ্নকে ৩ লাখ করে জরিমানা
আমরা সব ধরনের জ্বালানিতেই হাত দেব: বিদ্যুৎমন্ত্রী টুকু