শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

Icon প্রথম সমাচার ডেস্ক

চট্টগ্রাম রেলপথে গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাত্রীরা জনান, বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে চলতে থাকে। পুবাইল স্টেশন ছাড়িয়ে কিছুদূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায়। এসময় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়রা পানি নিয়ে এগিয়ে এসে ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়ার তৈরি হয়েছিল। তবে আগুন ছিল কি-না তা নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাত্রীরা জনান, বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে চলতে থাকে। পুবাইল স্টেশন ছাড়িয়ে কিছুদূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার তৈরি হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায়। এসময় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়রা পানি নিয়ে এগিয়ে এসে ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়ার তৈরি হয়েছিল। তবে আগুন ছিল কি-না তা নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

প্রধান সম্পাদক : মাফরুজা সুলতানা

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

Email : khabarpatrabd@gmail.com

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com