জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারীর ফ্ল্যাটে যান গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা দিয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের খবর দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা ঘটনাস্থলে যান। সেখানে বদিউজ্জামান মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং তার রাজনৈতিক সহযোগীরা লোহার শাবল দিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে তাকে বের করে মোটরসাইকেলে করে নিয়ে যায়।
এ ঘটনার পর ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে যান। তারা ওই নেত্রীকে দ্রুত বাসা গুটিয়ে গৌরনদী ছেড়ে চলে যেতে বলেন।
বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল জানান, ঘটনা শুনে তিনি ছাত্রদল ও যুবদল নেতাদের আগে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধারের কথা বলেন। পরে দলীয়ভাবে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
তিনি বলেন, ‘আমার কথামতো ছাত্রদল ও যুবদল নেতারা সেখানে গেলে মিন্টুর সহযোগীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার, এমনকি আমাকেও গালিগালাজ করে।’
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বদিউজ্জামান মিন্টু বলেন, ‘প্রথমত আমি রাত সাড়ে ১১টায় ওই বাসায় যাইনি। আমি রাত ৯টার দিকে উপজেলা গেটে চা পান করছিলাম। তখন ওই নেত্রী আমাকে ফোন করে কফি পানের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নেয়।’
তিনি বলেন, ‘বাসায় ঢুকে ওই নেত্রীর ছেলের সঙ্গে বসে কথা বলতেছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার প্রতিপক্ষরা সেখানে গিয়ে ফ্ল্যাটের বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। এরপর আমার লোকজন গিয়ে তালা খুলে আমাকে নিয়ে আসে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাকে নিয়ে ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে। আমি গৌরনদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঘোষণা দিয়েছি। এরপর থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমার দলের প্রতিপক্ষরাই আমার বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করছে।’

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
সাম্প্রতিক নাশকতা ঠেকাতে সরকারের ব্যবস্থা ‘আই ওয়াশ’: জামায়াত নেতা আযাদ
টুঙ্গিপাড়া থেকে এসে নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ