রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ডায়াবেটিক হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণের আশ্বাস

Icon প্রথম সমাচার ডেস্ক

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক সমিতি, কিশোরগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য ম্যারাথন দৌড়, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, “সমিতির উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করব। আগামী দিনে ব্যক্তিগতভাবেও আমি এই সংস্থার পাশে থাকব। চিকিৎসকদের প্রতি অনুরোধ থাকবে, রোগীরা যেন আরও আন্তরিকতার সাথে মানসম্মত চিকিৎসাসেবা পান, সেদিকে বিশেষ নজর দেবেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সাম্য, মানবিক সহাবস্থান ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার যে কর্মযজ্ঞ চলছে, তার অংশ হিসেবে কিশোরগঞ্জকেও আমরা ন্যায় ও উন্নয়নের একটি মডেলে রূপান্তর করতে চাই। এ লক্ষ্যে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, “এই হাসপাতালের জন্য ১০ তলা ভবনের একটি নকশা ইতিমধ্যে তৈরি হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে দ্রুত কীভাবে এই ভবনের কাজ শুরু করা যায়, আমরা সেই উদ্যোগ নেব। প্রয়োজনে অর্থ বরাদ্দের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও যাব। পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা ও আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় হাসপাতালটির নির্মাণকাজ শুরু করতে চাই।

অন্যদিকে, সেবার মান নিয়ে গঠনমূলক সমালোচনা ও প্রত্যাশা ব্যক্ত করে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, আমার মা এই সমিতির নিয়মিত রোগী ছিলেন, তাই প্রতিষ্ঠানটির প্রতি আমার আলাদা আবেগ রয়েছে। আমি নিজেও অতীতে এর নির্বাচিত সদস্য ছিলাম। তবে বর্তমানে এখানকার সেবার মান নিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। নতুন কমিটির কাছে প্রত্যাশা থাকবে, মানুষ যেন কাক্সিক্ষত সেবা পায় সেদিকে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সুশৃঙ্খল জীবনযাপন ও সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে সমিতির উদ্যোগে একটি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ম্যারাথনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান সম্পাদক : মাফরুজা সুলতানা

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

Email : khabarpatrabd@gmail.com

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com