সাভারে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বান্ধবী পরিচয়দানকারী নাজনীন আখতারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকালে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজনীন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বলে পরিচয় দিয়েছেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন যুগান্তরকে জানান, সাভারের হেমায়েতপুরে পুলিশের ওসির গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি নাজনীন আখতার। ঘটনার পর থেকেই তিনি রাজফুলবাড়ীয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। রোববার বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর নাজনীন নিজেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বান্ধবী বলে পরিচয় দেন। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত ৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছিল।
পরিদর্শক মো. মোশাররফ হোসেন আরও জানান, সোমবার (১৬ নভেম্বর) রিমান্ড আবেদন করে নাজনীনকে আদালতে পাঠানো হবে।

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের
ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার