প্রথম সমাচার ডেস্ক:
রকেটটি তখন মাটি থেকে প্রায় ১৭০ মাইল ওপরে। ঘণ্টায় ১৭ হাজার মাইলেরও বেশি গতিতে ছুটছে পৃথিবীর চারপাশে। সামনে বিশাল লক্ষ্য, মহাকাশ থেকে ফিরে আসতে হবে সেই রকেটকে। তবে শুধু ফিরে এলেই চলবে না। অবতরণের সময় ওটাকে নামতে হবে ঠিক সেই জায়গায়, যেখান থেকে যাত্রা শুরু করেছিল। সেখানে অপেক্ষা করছে দুটি বিশাল যান্ত্রিক বাহু। রকেটটিকে সেগুলোর মাঝখানে এসে থামতে হবে।শুনতে অনেকটা গল্পের মতো মনে হচ্ছে হয়তো। কিন্তু ১৫ অক্টোবর, রোববার সত্যি সত্যিই এমন ঘটনা ঘটাল স্পেসএক্স। তাদের বিশাল মহাকাশযান স্টারশিপ পৃথিবীর কক্ষপথ থেকে ফিরে এল টেক্সাসের স্টারবেসে। তারপর লঞ্চ টাওয়ারে লাগানো দুটি যান্ত্রিক বাহু সেটাকে ধরে ফেলল। রকেটটি মাটিতে নামল না, কোনো পায়ের ওপর ভর করেও দাঁড়াল না। শূন্যে ভেসে থাকা অবস্থাতেই ওটাকে ধরে রাখল টাওয়ারের দুই বাহু।এ ঘটনা শুধু স্টারশিপের একটি সফল অবতরণ নয়। পুরো রকেটকে বারবার ব্যবহারযোগ্য করে তোলার পথে স্পেসএক্সের জন্য এটি বড় এক সাফল্য।বিশ্বের সবচেয়ে বড় মহাকাশবন্দর বানাবে স্পেসএক্সপৃথিবীর কক্ষপথে পৌঁছে যাওয়া ওপরের অংশটিকে ফিরিয়ে আনা সহজ নয়। সেটিকে মহাকাশ থেকে নামতে হবে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপ সহ্য করতে হবে, গতি কমাতে হবে।রকেট ফেরত আনতে এত আয়োজন কেনমহাকাশে রকেট পাঠানো কঠিন। কিন্তু রকেটকে নিরাপদে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা আরও কঠিন। আর সেই রকেটকে এমনভাবে ফিরিয়ে আনা, যেন সেটি আবারও মহাকাশযাত্রায় যেতে পারে, সেটি আরও বড় চ্যালেঞ্জ।স্পেসএক্স গত এক দশক ধরে তাদের ছোট আকারের ফ্যালকন ৯ রকেটের বুস্টার পৃথিবীতে ফিরিয়ে এনে আবার ব্যবহার করছে। বুস্টার হলো রকেটের নিচের শক্তিশালী অংশ। এটি উড্ডয়নের শুরুতে মহাকাশযানকে প্রচণ্ড ধাক্কায় ওপরে তুলে দেয়। কাজ শেষ হলে মূল রকেট থেকে আলাদা হয়ে যায়। স্পেসএক্সের ফ্যালকন ৯-এর এই বুস্টারগুলো পৃথিবীতে ফিরে এসে নির্দিষ্ট জায়গায় অবতরণ করতে পারে। পরে সেগুলো আবারও ব্যবহার করা হয়।কিন্তু ফ্যালকন ৯-এর ওপরের অংশটি প্রতিবারই ফেলে দিতে হয়। অর্থাৎ রকেটের একটি অংশ বাঁচানো গেলেও পুরো রকেটকে আবার ব্যবহার করা যায় না। স্টারশিপের পরিকল্পনা অবশ্য শুরু থেকেই আলাদা। এটি শুধু বড় একটি মহাকাশযান নয়, বরং সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেটব্যবস্থা হিসেবে তৈরি করা হচ্ছে। এর নিচের অংশের নাম সুপার হেভি। আর ওপরের অংশটি স্টারশিপ মহাকাশযান। দুটি অংশই আবার পৃথিবীতে ফিরিয়ে এনে কাজে লাগাতে চায় স্পেসএক্স।কিন্তু পৃথিবীর কক্ষপথে পৌঁছে যাওয়া ওপরের অংশটিকে ফিরিয়ে আনা সহজ নয়। সেটিকে মহাকাশ থেকে নামতে হবে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপ সহ্য করতে হবে, গতি কমাতে হবে। তারপর অবতরণ করতে হবে সঠিক জায়গায় এসে। স্টারশিপের এবারের পরীক্ষায় এই কঠিন কাজটিই সফলভাবে হয়েছে।ইউরেনাস অভিযানে কি স্পেসএক্স নাসাকে সাহায্য করতে পারবেবুস্টার হলো রকেটের নিচের শক্তিশালী অংশ। এটি উড্ডয়নের শুরুতে মহাকাশযানকে প্রচণ্ড ধাক্কায় ওপরে তুলে দেয়। কাজ শেষ হলে মূল রকেট থেকে আলাদা হয়ে যায়।মহাকাশ থেকে টেক্সাসে ফেরাস্টারশিপের এই যাত্রা শুরু হয়েছিল ১৪ নভেম্বর বিকেলে। এটি ছিল স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন। রকেটটি আকাশে ওঠার পর সুপার হেভি বুস্টার তার কাজ শুরু করে। স্টারশিপকে পৃথিবীর বায়ুমণ্ডলের ঘন স্তর পার করে মহাকাশের দিকে ঠেলে দেয় সেটি। এরপর দুই অংশ আলাদা হয়ে যায়।সুপার হেভিরও ফিরে আসার কথা ছিল। স্পেসএক্সের পরিকল্পনা ছিল, আগের পরীক্ষার মতো এবারও লঞ্চ টাওয়ারে লাগানো যান্ত্রিক বাহু দিয়ে বুস্টারটিকে ধরে ফেলা হবে। কিন্তু ফেরার পথে বুস্টারটি কোনো সমস্যার সংকেত পায়। তাই সেটিকে টাওয়ারে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়নি। বরং মেক্সিকো উপসাগরের ওপর একটি পরীক্ষামূলক অবতরণ সম্পন্ন করে সেটি। কী সমস্যা হয়েছিল, তা তখনও তদন্ত করছিল স্পেসএক্স।অন্যদিকে স্টারশিপের যাত্রা চলতে থাকে। এটি পৃথিবীর কক্ষপথে পৌঁছে যায় এবং স্পেসএক্সের নতুন প্রজন্মের ২৬টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে ছাড়ে। এরপর শুরু হয় পৃথিবীতে ফেরার প্রস্তুতি। তখন স্টারশিপের উচ্চতা ছিল প্রায় ১৭০ মাইল। আর গতিবেগ ঘণ্টায় ১৭ হাজার মাইলের বেশি। পৃথিবীতে ফিরতে হলে প্রথমে কক্ষপথ থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য স্টারশিপের একটি ইঞ্জিন অল্প সময়ের জন্য চালু করা হয়। ইঞ্জিনের ধাক্কায় মহাকাশযানটির গতি ও গতিপথ বদলে যায়। শুরু হয় পৃথিবীর দিকে নেমে আসা।সাধারণ মানুষের জন্য স্পেসএক্সের মহাকাশ ভ্রমণঅন্যদিকে স্টারশিপের যাত্রা চলতে থাকে। এটি পৃথিবীর কক্ষপথে পৌঁছে যায় এবং স্পেসএক্সের নতুন প্রজন্মের ২৬টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে ছাড়ে। এরপর শুরু হয় পৃথিবীতে ফেরার প্রস্তুতি।পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর স্টারশিপের পেটের দিকের অংশে প্রচণ্ড তাপ তৈরি হয়। বায়ুর সঙ্গে ঘর্ষণ এবং বায়ুচাপের কারণে মহাকাশযানটি উত্তপ্ত হতে থাকে। একই সঙ্গে কমতে থাকে এর গতি। পৃথিবীর আরও ঘন বায়ুমণ্ডলে ঢোকার পর সামনের ও পেছনের বিশেষ ফ্ল্যাপ ব্যবহার করে নিজের চলার দিক নিয়ন্ত্রণ করে স্টারশিপ। মেক্সিকোর ওপর দিয়ে উড়ে সেটি এগিয়ে যায় টেক্সাসের স্টারবেসের দিকে।অবতরণের শেষ মুহূর্তে শুরু হয় সবচেয়ে রোমাঞ্চকর অংশ। স্টারশিপের ইঞ্জিন আবার চালু হয়। মহাকাশযানটি আড়াআড়ি অবস্থান থেকে ধীরে ধীরে খাড়া হয়ে যায়। তারপর কিছুক্ষণ বাতাসে ভেসে থাকে। সবশেষে লঞ্চ টাওয়ারের দুই যান্ত্রিক বাহুর মাঝখানে নেমে আসে সেটি। বাহু দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে স্টারশিপকে ধরে ফেলে। প্রায় ২২ ঘণ্টা এবং পৃথিবীর চারপাশে ১৪ বার চক্কর দেওয়ার পর শেষ হয় এই যাত্রা।চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের নভোযান, এরপর যা হলোপৃথিবীর আরও ঘন বায়ুমণ্ডলে ঢোকার পর সামনের ও পেছনের বিশেষ ফ্ল্যাপ ব্যবহার করে নিজের চলার দিক নিয়ন্ত্রণ করে স্টারশিপ। মেক্সিকোর ওপর দিয়ে উড়ে সেটি এগিয়ে যায় টেক্সাসের স্টারবেসের দিকে।গায়ে লেখা ‘DON’T PANIC’, নাম্বার ৪২!স্টারশিপের এই পরীক্ষামূলক যাত্রায় আরেকটি মজার ব্যাপার ছিল। মহাকাশযানটির গায়ে বড় করে লেখা ছিল ‘DON’T PANIC’। কথাটি বিখ্যাত কল্পগল্প দ্য হিচহাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি থেকে নেওয়া। লেখক ডগলাস অ্যাডামসের এই বইয়ে ‘ডোন্ট পেনিক’ কথাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।শুধু তা-ই নয়, স্টারশিপটি ছিল উৎপাদন-সারির ৪২ নম্বর মহাকাশযান। অ্যাডামসের বইয়ে জীবন, মহাবিশ্ব এবং সবকিছুর চূড়ান্ত প্রশ্নের উত্তর হিসেবে ৪২ সংখ্যাটির কথা বলা হয়েছে। তাই স্টারশিপের গায়ে এই লেখা আর ৪২ নম্বর ছিল বইটির প্রতি একধরনের শ্রদ্ধা নিবেদন।ইলন মাস্কের স্পেসএক্সের শেয়ার কিনতে চান, যা যা জানতে হবেঅ্যাডামসের বইয়ে জীবন, মহাবিশ্ব এবং সবকিছুর চূড়ান্ত প্রশ্নের উত্তর হিসেবে ৪২ সংখ্যাটির কথা বলা হয়েছে। তাই স্টারশিপের গায়ে এই লেখা আর ৪২ নম্বর ছিল বইটির প্রতি একধরনের শ্রদ্ধা নিবেদন।চাঁদে যাওয়ার প্রস্তুতিস্টারশিপের এই সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে নাসার আর্টেমিস কর্মসূচিও। এই কর্মসূচির মাধ্যমে আবারও মানুষকে চাঁদের মাটিতে পাঠানোর পরিকল্পনা করছে নাসা। সেই অভিযানে চাঁদে নভোচারী নামানোর জন্য দুটি মহাকাশযানের নকশা বেছে নেওয়া হয়েছে। তার একটি স্টারশিপ।তবে চাঁদে যাওয়ার আগে স্টারশিপকে আরও কিছু কঠিন পরীক্ষা দিতে হবে। এর মধ্যে অন্যতম হলো কক্ষপথে জ্বালানি ভরা। পরিকল্পনা অনুযায়ী, দুটি স্টারশিপ অল্প সময়ের ব্যবধানে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। এরপর পৃথিবীর কক্ষপথে দুটি একে অপরের সঙ্গে যুক্ত হবে। একটি স্টারশিপ থেকে অন্যটিতে তরল মিথেন ও তরল অক্সিজেন জ্বালানি স্থানান্তর করা হবে।শুনতে সাধারণ জ্বালানি ভরার মতো মনে হলেও মহাকাশে কাজটি মোটেও সহজ নয়। দুটি বিশাল মহাকাশযানকে কক্ষপথে পাশাপাশি আনতে হবে। তারপর সেগুলোকে যুক্ত করতে হবে নিরাপদে। এরপর এক মহাকাশযান থেকে অন্যটিতে জ্বালানি পাঠাতে হবে। এই পুরো প্রক্রিয়া সফল হলে স্টারশিপের দূরপাল্লার মহাকাশযাত্রার পথ খুলবে।স্পেসএক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরশুনতে সাধারণ জ্বালানি ভরার মতো মনে হলেও মহাকাশে কাজটি মোটেও সহজ নয়। দুটি বিশাল মহাকাশযানকে কক্ষপথে পাশাপাশি আনতে হবে। তারপর সেগুলোকে যুক্ত করতে হবে নিরাপদে।কারণ, এই জ্বালানি ছাড়া স্টারশিপের পক্ষে পৃথিবীর নিচু কক্ষপথ ছেড়ে চাঁদে যাওয়া সম্ভব নয়। মঙ্গল গ্রহের মতো আরও দূরের গন্তব্যে যাওয়ার পরিকল্পনাও তখন বাস্তবায়ন করা যাবে না। স্টারশিপের প্রথম নাসা-সম্পর্কিত অভিযানও খুব বেশি দূরে নয়। আগামী বছরের দ্বিতীয়ার্ধে আর্টেমিস-৩ মিশনে অংশ নেওয়ার কথা রয়েছে এর। তবে এই অভিযানে মহাকাশযানটি চাঁদে যাবে না। বরং পৃথিবীর নিচু কক্ষপথেই থাকবে। সেখানে নাসার ওরিয়ন মহাকাশযানের সঙ্গে যুক্ত হওয়ার অনুশীলন করবে স্টারশিপ।এখানে আরেকটি পরিবর্তন এসেছে অভিযানের পরিকল্পনায়। শুরুতে ভাবা হয়েছিল, ওরিয়ন ও স্টারশিপ আলাদাভাবে চাঁদের কক্ষপথে পৌঁছাবে। তারপর সেখানে দুটি মহাকাশযান একে অপরের সঙ্গে যুক্ত হবে। কিন্তু স্পেসএক্স এখন চায়, তাদের সংযোগ ঘটুক পৃথিবীর নিচু কক্ষপথেই। এরপর স্টারশিপের শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে দুটি মহাকাশযান একসঙ্গে চাঁদের দিকে যাত্রা করবে।চন্দ্রজয়ের দৌড়ে চীনের পেছনে পড়ার ভয়ে চুক্তি বাতিল হতে পারে স্পেসএক্সেরস্টারশিপের প্রথম নাসা-সম্পর্কিত অভিযানও খুব বেশি দূরে নয়। আগামী বছরের দ্বিতীয়ার্ধে আর্টেমিস-৩ মিশনে অংশ নেওয়ার কথা রয়েছে এর। তবে এই অভিযানে মহাকাশযানটি চাঁদে যাবে না।সামনে আরও বড় চ্যালেঞ্জস্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন পুরোপুরি সফল হয়নি। সুপার হেভি বুস্টারকে লঞ্চ টাওয়ারে ধরে ফেলার পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে স্টারশিপের কক্ষপথ থেকে ফিরে এসে টাওয়ারে ধরা পড়ার ঘটনা নিঃসন্দেহে বড় অর্জন।এবারের সাফল্যের পর স্টারশিপের ১৬তম উড্ডয়ন হতে পারে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের নতুন করে সাজানো লঞ্চপ্যাড থেকে। টেক্সাসের স্টারবেসে এখন যে হারে উড্ডয়ন বাড়ানোর পরিকল্পনা করছে স্পেসএক্স, একটি মাত্র উৎক্ষেপণকেন্দ্র দিয়ে তা সামলানো কঠিন। তাই ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনেও আরেকটি লঞ্চপ্যাড তৈরি হচ্ছে। এমনকি লুইজিয়ানায় বিশাল উৎক্ষেপণকেন্দ্র তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।তবে স্টারশিপের সামনে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি এখনো বাকি। দুটি মহাকাশযানকে কক্ষপথে যুক্ত করে একটির জ্বালানি অন্যটিতে স্থানান্তর করতে পারলেই কেবল চাঁদ বা মঙ্গলের পথে এগোনো সম্ভব হবে। তার আগে আরও পরীক্ষা, আরও ব্যর্থতা এবং সেগুলো থেকে শেখার রয়েছে।রকেটকে মহাকাশে পাঠিয়ে আবার ফিরিয়ে আনা একসময় ছিল কল্পনার বিষয়। ফ্যালকন ৯ দিয়ে সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে স্পেসএক্স। এবার স্টারশিপের ওপরের অংশকেও মহাকাশ থেকে ফিরিয়ে এনে লঞ্চ টাওয়ারে ধরে দেখাল তারা। দুটি বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে ধরা পড়া স্টারশিপ তাই কেবল একটি রকেট নয়, মহাকাশযাত্রার ভবিষ্যৎ নিয়ে বড় এক পরীক্ষার প্রতীক।সূত্র: স্পেস ডটকম ও নিউইয়র্ক টাইমসস্টারশিপের উৎক্ষেপণ স্থগিত

চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মির্জাপুরে মানববন্ধন
মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার