সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

গোপালগঞ্জে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিআইজি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার পৌরসভা ও চারটি উপজেলায় জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পক্ষ থেকে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছেন। সকাল থেকে জেলার সার্বিক জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোপালগঞ্জ পৌরসভাসহ জেলার চারটি উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতকাল আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার পাঁচটি থানায় এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার হাসানুল রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com