২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। তাই গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। শুধু চাকরিপ্রার্থী নয়, শিক্ষার্থীদের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও উদ্যোগ রয়েছে। তাই সরকার এ বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একাডেমিক ভবন, অডিটোরিয়াম ও আবাসিক হল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহন সংকট নিরসনে দুটি বৈদ্যুতিক বাস প্রদান, জনবল কাঠামো অনুমোদন এবং জমি অধিগ্রহণের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানবসম্পদ। আর এই মানবসম্পদকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাই আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে প্রকৃত জ্ঞান, গবেষণা, বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করতে হবে, তবে এর ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে, যা পর্যায়ক্রমে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। উচ্চশিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকার কাজ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ফলাফল আরও ভালো করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মুহসিন উদ্দীন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. নাজমুল কায়েস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাবাস্সুম তুলি ও আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান। প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. শায়লা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে পটুযাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশালের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। তাই গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। শুধু চাকরিপ্রার্থী নয়, শিক্ষার্থীদের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও উদ্যোগ রয়েছে। তাই সরকার এ বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একাডেমিক ভবন, অডিটোরিয়াম ও আবাসিক হল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহন সংকট নিরসনে দুটি বৈদ্যুতিক বাস প্রদান, জনবল কাঠামো অনুমোদন এবং জমি অধিগ্রহণের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানবসম্পদ। আর এই মানবসম্পদকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাই আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে প্রকৃত জ্ঞান, গবেষণা, বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করতে হবে, তবে এর ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করা হয়েছে, যা পর্যায়ক্রমে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। উচ্চশিক্ষাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকার কাজ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের ফলাফল আরও ভালো করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. মুহসিন উদ্দীন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. নাজমুল কায়েস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাবাস্সুম তুলি ও আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান। প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. শায়লা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে পটুযাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশালের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান সম্পাদক : মাফরুজা সুলতানা
সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
Email : khabarpatrabd@gmail.com

এইচএসসি ও আলিমে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন
নীলফামারীর কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ