সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Logo
×

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

Icon প্রথম সমাচার ডেস্ক

এদিকে ৩০ হাজার টাকা ন্যুনতম মজুরির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে আজ সকালে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজকের জন্য আরও দুটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানতে চাইলে বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা সরকারের অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। শিল্পাঞ্চলে আগে থেকেই উত্তেজনা চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাইরের গোষ্ঠীর উসকানির অভিযোগ তুলেছেন। এমন পরিস্থিতিতে আজ মালিকপক্ষের মজুরি প্রস্তাব ঘোষণা করা হলে শ্রমিকদের ক্ষোভকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর আরেকটি সুযোগ তৈরি হতো। তিনি আরও বলেন, মজুরি বোর্ডের উচিত দ্রুত আবার বৈঠকে বসে অর্থবহ মজুরি বৃদ্ধিতে একমত হওয়া। যা কিনা শ্রমিকদের ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করবে, কর্মসংস্থান সুরক্ষিত ও রপ্তানির প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে রাখবে।

শ্রম বিশেষজ্ঞরা কী বলছেন

আজ সকালে মজুরি বোর্ডের সভা স্থগিতের পর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার প্রসঙ্গটি ঊল্লেখ করেন। তবে শ্রম আইন অনুযায়ী, মজুরি বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান, মালিকদের একজন প্রতিনিধি ও শ্রমিকদের একজন প্রতিনিধি উপস্থিত হলে তাতে সভার কোরাম হওয়ার কথা। ফলে একজন সদস্যদের অনুপস্থিতিতে সভা স্থগিতের প্রয়োজন নেই।

জানতে চাইলে সাবেক অন্তবর্তী সরকারের আমলে গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী মালিক বা শ্রমিকপক্ষ বা স্থায়ী প্রতিনিধির থাকা না–থাকার সঙ্গে বৈঠক স্থগিতের কোনো সম্পর্ক নেই। মালিকেরা আজকে মজুরি প্রস্তাব দিলে আলোচনা শুরু হতো। তাহলেই শ্রমিকসহ সব পক্ষের কাছে ইতিবাচক বার্তা যেত।

অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, মালিকপক্ষের যৌক্তিক প্রস্তাব বর্তমান পরিস্থিতির উন্নতি করতে পারে। মজুরি আলোচনায় বিলম্ব হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ, শ্রমিকেরা অনিশ্চয়তার মধ্যে আছেন। তাঁদের একাংশ বিক্ষোভ করছেন। এমন প্রেক্ষাপটে মজুরি প্রস্তাব দেওয়া কিংবা আলোচনা পেছানো হলে সেটি অসন্তোষে উসকানি দেওয়ার মতো কাজ করতে পারে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com