প্রথম সমাচার ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৯ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
গ্রেপ্তাররা হলেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও সনমান্দী ইউনিয়নের জাইদ্যেরগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান আমির (৪৫), সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও লাধুরচর এলাকার রেজাউল করিমের ছেলে মো. জুয়েল মিয়া (৩৮), সোনারগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক ও বানিনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে আবুল কালাম (৪৫), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলরদী গ্রামের মিজানুর রহমানের ছেলে মঞ্জুর হোসেন (৪৫) এবং নোয়াগাঁও ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পরমেশ্বরদী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আফজাল হোসেন বকুল (৩৫)।
এছাড়াও গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোনাবাড়ী গ্রামের মৃত বিল্লাল হোসেন মুক্তারের ছেলে মো. মাসুদুজ্জামান (৩৮), সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হলদা বাড়ি গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে মো. কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গোবিন্দপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বড় চেংগাইন কাঁচপুর এলাকার মৃত হাসেম ও মৃত রহিমা বেগমের ছেলে রমিজ (৬৩)।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্তে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক
পাহাড়ি ঐতিহ্যের পোশাক তৈরি করে ভাগ্য বদল কেতন চাকমার, কর্মসংস্থান ২৫ নারীর
তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান মারা গেছেন