মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী

Icon প্রথম সমাচার ডেস্ক

সর্বশেষ ইপেপার জুলাই বিপ্লব জাতীয় বাণিজ্য রাজনীতি সারা দেশ বিনোদন বিশ্ব খেলা ইসলাম ও জীবন ফিচার আমার দেশ পরিবার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘যারা একেবারে নিশ্চিন্তে আত্মসমর্পণ করে দেন দিল্লির পদতলে, তারা ক্ষমতায় যখন থাকেন, কই তাদের সময়ে তো এক বালতি পানিও ছাড় দেয়নি ভারত।’

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন আন্দোলন করে আসছেন। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লংমার্চ গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। সেই আন্দোলন এখনো দেশের মানুষের জন্য প্রেরণার উৎস।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রেখে কৃষি উৎপাদন ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করা হচ্ছে। অথচ বিভিন্ন চুক্তির পরও প্রত্যাশিত সমাধান মেলেনি।

১৯৭৭ ও ১৯৯৬ সালের পানি চুক্তির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালের চুক্তিতে গ্যারান্টি ক্লজ ছিল। এতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ন্যূনতম ৮০ শতাংশ পানি নিশ্চিত করার বিধান ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে সেই গ্যারান্টি ক্লজ বাদ দেওয়া হয়। অনেকে ওই চুক্তিকে বড় অর্জন হিসেবে প্রচার করলেও তা কার্যকর সমাধান দিতে পারেনি।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক থাকবে। তবে সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান ও ন্যায্যতা। তিনি সীমান্ত হত্যা বন্ধ, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছিলেন। দীর্ঘদিন আলোচনা করেও কার্যকর অগ্রগতি না আসায় এখন প্রতিবাদ আরও জোরালো করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com