সর্বশেষ ইপেপার জুলাই বিপ্লব জাতীয় বাণিজ্য রাজনীতি সারা দেশ বিনোদন বিশ্ব খেলা ইসলাম ও জীবন ফিচার আমার দেশ পরিবার উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরস্রষ্টা রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ। দিনটিকে ঘিরে সংগীতাঙ্গন ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নানা আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই প্রজন্মের শিল্পীরাও তার জনপ্রিয় গানগুলো কাভার করে প্রকাশ করছেন।
নিজের জন্মদিন ও সংগীতজীবন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এখন মূলত পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করা হয়, এবারও তেমনটাই হবে। দেখতে দেখতে অনেকগুলো জন্মদিন পেরিয়ে গেল। তবে ছোটবেলার জন্মদিনের কথা বেশি মনে পড়ে; আম্মা নতুন জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন—সেই স্মৃতিগুলো আজও অমলিন।’
সংগীতজীবনের ছয় দশক পূর্ণ করা এই কিংবদন্তি আরও বলেন, ‘আমার বাবা-মা ও বড় বোন দীনাসহ পরিবারের সবার সমর্থন না থাকলে এতদূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন এবং এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন আজীবন গান গেয়ে যেতে পারি।’
এদিকে, জন্মদিনের ঠিক পরদিনই বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন এই বরেণ্য শিল্পী। আগামীকাল ১৮ নভেম্বর প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ রুনা লায়লাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
আয়োজনের প্রধান উদ্যোক্তা ও বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ‘শ্রদ্ধেয় রুনা আন্টি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব এবং আমাদের দেশের সংগীতের অন্যতম পরিচয়। পরবর্তী প্রজন্মের প্রতিটি গায়িকারই স্বপ্ন থাকে তার মতো হওয়ার। সম্প্রতি আমরা তার বাসায় গিয়ে আব্বাকে ঘিরে এই আয়োজনের কথা জানালে তিনি সম্মাননা গ্রহণে সম্মতি দেন। আমাদের অনুষ্ঠানে তার উপস্থিতি ও সম্মাননা গ্রহণ আমাদের জন্য পরম প্রাপ্তি এবং আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।’
উল্লেখ্য, আগামীকাল ১৮ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি হাসান মাহমুদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

নতুন জেমস বন্ড হিসেবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা
অনন্ত জলিলের পাশে দাঁড়ালেন ওমর সানী
নাটোরে জয় বাংলা স্লোগান দিয়ে গুলিবর্ষণের ঘটনায় আটক ১