প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
স্বপ্না খাতুনের খালাস প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা এবং পর্যবেক্ষণ হচ্ছে, যেহেতু মূল অপরাধটি হচ্ছে ধর্ষণ এবং পরে হত্যাকাণ্ড ঘটানো, সোহেল রানার জবানবন্দিতে তাকে নিজে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্না খাতুনের কোনো সম্পৃক্ততা সে উল্লেখ করেনি। একই সঙ্গে আদালতও বলেছেন যে, কোনো ধর্ষণ কাজে একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার সুযোগ নেই।

হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান, ৫ দালালের কারাদণ্ড
মুন্সীগঞ্জে বিকাশ বাহিনীর প্রধান গ্রেপ্তার, উদ্ধার ২ বিদেশি পিস্তল
প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস