প্রথম সমাচার ডেস্ক:
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত ও এসআরবির সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাসপাতাল এলাকায় এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সাকিব মিয়া তালুকদার, কামাল শাহ, জনাব আলী, আরফান মিয়া ও টেনু মিয়া।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানান, অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করার পর জিজ্ঞাসাবাদে তারা দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন। পরে প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর বলেন, জেলা সদর হাসপাতালে গ্রামাঞ্চল থেকে আসা সহজ-সরল রোগী ও স্বজনদের নানা প্রলোভনে ফেলে দালালরা অর্থ হাতিয়ে নেয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাভারে ১১ মামলায় গ্রেপ্তার ১১৭
সরকারকে অস্থির করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: জয়নুল আবদিন ফারুক
সাঈদ খোকনকে ১০ রিমান্ডে নেওয়ার আবেদন