প্রথম সমাচার ডেস্ক:
আ,লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র,সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল সুনামগঞ্জ প্রতিনিধি কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা দলীয় কায্যালয় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কায্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে নিয়ে আ,লীগের সাবেক এমপি রতনের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হুশিয়ার করা করা হয় এবং পালিয়ে ও গোপনে না থেকে মাঠে নেমে আসার আহবান জানানো হয়।
উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,একেএম নাসের উজ্জ্বল,সাকাওয়াত হোসেন,সাইদুল কিবরিয়া,এমদাদুল হক,চাঁন মিয়া মাষ্টার,শামিম আহমেদ,আজিজুল ইসলাম,আবুল কালাম,এস কে শফিকুল ইসলাম,শাহিন আলম,তোজাম্মিল হক নাসরুম,জাহাঙ্গীর আলম,পারভেজ জামান,আতিকুর রহমান আতিক,আবুল হাসান রাসেল,আবু হুরায়রা সোহাগ প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তাগন,বলেন ফ্যাসিস শেখ হাসিনা দেশের বাহিরে থেকে দেশকে বিরোধী ষড়যন্ত্র করছে আর তার লোকজন দেশে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালিত করে দেশকে অস্বস্তিশীল করে তুলছে। তাদের কে যেখানেই পাওয়া যাবে তাদেরকে ছাড় দেয়া হবে না,খরব দিবেন আটক করা হবে। এসময় বক্তাগন আরও বলেন,নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক এমপি ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আ,লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন তার বাড়িতে কে বা কারা আগুন লাগিয়েছে সে কারনে সোমবার এমপি রতন তার বাড়িতে আগুন দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেইসবুক লাইভে এসে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল কে নিয়ে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। তাকে লুকিয়ে বা থেকে মাঠে নামার জন্য আহবান জানিয়ে বক্তাগন বলেন,মাঠে আসেন কে কত শক্তিশালী জনপ্রিয় তার প্রমান হবে। কামরুল হাওর বন্ধু দিনের ভোটে নির্বাচিত,রাতের ভোটে নির্বাচিত না। তাই কামরুজ্জামান কামরুলের সমান হবার যোগ্যতার রতন এমপির নাই।

১৬ দিনে এলো ২৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ
কৃষকদল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার