প্রথম সমাচার ডেস্ক:
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিখ্যাত ফরাসি অপেরা। আগামী শনিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের গ্র্যান্ড বলরুমে হবে এই আয়োজন।ঢাকায় ফরাসি দূতাবাসের সঙ্গে যৌথভাবে এই আয়োজন করেছে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন।আর্টিস্ট ক্লাব সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ফ্রান্সের খ্যাতনামা অপেরা শিল্পী ভেরেনিকা পেইন ও পিয়ানোবাদক ফেব্রিস ময়তার ঢাকায় পৌঁছেছেন। তাঁরা বাংলাদেশের অপেরার সঙ্গে মিলিতভাবে এক আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের উপহার দেবেন। বিশ্বখ্যাত ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরার এই মেলবন্ধন উপভোগ করার পাশাপাশি সন্ধ্যাটি আরও বিশেষ করে তুলতে দর্শকদের জন্য থাকবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সক্লুসিভ গালা ডিনার। অপেরা শুরু হবে সন্ধ্যা ছয়টায়, পরিবেশনা চলবে রাত আটটা পর্যন্ত। এই বিশেষ আয়োজনে অংশগ্রহণের জন্য দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের এক বছরের জন্য সদস্য হতে হবে। এই লিংক থেকে নিবন্ধন করে সদস্য হওয়া যাবে।

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস
খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ
ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: হাসনাত আবদুল্লাহ