বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Logo
×

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হওয়া সহজ কথা নয়। বিশেষ করে তাঁর আইকনিক ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামলে প্রত্যাশার চাপটা একটু বেশিই থাকে। সেই চাপ সামলে এবার নিজের সামর্থ্যের জানান দিলেন কার্লোস ফর্বস। পর্তুগালের জার্সিতে প্রথম গোল করেই দলকে এনে দিলেন স্মরণীয় এক জয়।কার্ডিফ সিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগে ওয়েলসকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধেই হয়েছে চারটি গোল। দুই দলই একবার করে এগিয়ে গেলেও ব্যবধান ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত বিরতির পর বদলি হিসেবে নেমে ২২ বছর বয়সী ফর্বসের গোলেই জয় নিশ্চিত হয় পর্তুগালের।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com