প্রথম সমাচার ডেস্ক:
সামাজিক মাধ্যমে নিজের মতামত, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক নিয়ে বরাবরই সরব মুখ মেঘনা আলম। তবে এবার রাজনীতিকে যুক্ত করে বেশ খোঁচা দিয়েই একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। তার এই ব্যঙ্গাত্মক পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে এবং জন্ম দিয়েছে নতুন আলোচনার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে মেঘনা আলম বিএনপি ও জামায়াত প্রসঙ্গ টেনে তাকে ঘিরে অতীতে ছড়ানো নানা বিতর্ক এবং ভুয়া তথ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টের শুরুতেই তিনি বিদ্রূপের সুরে লেখেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও ‘পবিত্র হৃদয় ও প্রতিভাবান’ লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’
এরপর নিজের চারপাশে ছড়ানো বিভিন্ন গুজব ও তথাকথিত স্ক্যান্ডাল নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া
পাবনায় পরিত্যক্ত বিদ্যালয় থেকে ৭৭টি ককটেল উদ্ধার
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ