প্রথম সমাচার ডেস্ক:
সহিংসতামুক্ত রাজনীতির প্রত্যয়ে রাজধানীতে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় ‘সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ’ শীর্ষক এই মিছিল অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলটি আগামীকাল বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেটে গিয়ে শেষ হবে।
কর্মসূচি সফল করতে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া
পাবনায় পরিত্যক্ত বিদ্যালয় থেকে ৭৭টি ককটেল উদ্ধার
হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ