প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়িতে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্যের আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও বাড়িতে আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর আহ্বায়ক ওমর ফারুক খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের ফেসবুক লাইভে উল্লাস ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

খুঁড়িয়ে চলছিল হাতিটি, চিকিৎসা দিতে গিয়ে মিলল আট গুলির ক্ষত
বগুড়ার সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত করতে তালা ঝুলিয়ে দিল বিএনপি
গোপালগঞ্জে সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ