প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য ও সহিংসতার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ বুধবার (১৮ নভেম্বর) আয়োজিত এই সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তাদের নেত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন, তবে দলের বর্তমান নেতাকর্মীরা পালানোর জন্য নৌকা বা রিকশা—কোনোটাই পাবেন না বলে তিনি মন্তব্য করেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গোপন বৈঠকের অভিযোগ তুলে এই আইনজীবী আরও বলেন, বিকেল ৪টার পর সুপ্রিম কোর্টের বিজয়-৭১ ভবনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা নিয়মিত বৈঠক করেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া, তারা চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিবার নিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন না বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন কামরুল ইসলাম সজল।

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিখিলের বাসায় হামলা-ভাঙচুর
নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২
মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডে’র ঘোষণা দিয়ে সিম বিক্রি, আটক ১