প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে, এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখানো জানা যায়নি।
কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামের বাড়িতে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে অবস্থান নেয় বিক্ষুব্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে বাড়িতে হামলা চালিয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবি’র গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে, এতে কেউ আহত হয়েছে কি না খবর পাওয়া যায়নি।

ফেসবুকে ‘গোপালগঞ্জ স্বাধীন, পিরোজপুর লোডিং’ লিখে সড়কে টায়ার জ্বালালেন ছাত্রলীগ নেতা
দেশবিরোধী অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে ১১ দলীয় ঐক্য
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার