প্রথম সমাচার ডেস্ক:
নাটোরের লালপুরে বিএনপিকে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন তোফায়েল হোসেন টিটু নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকে লকডাউন কর্মসূচি চলাকালে তিনি ওই হুমকি দেন।
পোস্টে তিনি বলেন, ‘লালপুর থানা বিএনপি ভাইদের বলতে চাই, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট মামলা প্রত্যাহার করুন। আমরা কিন্তু কোনো ভাইয়ের সৈনিক নই, আমরা মুজিব সৈনিক।’
তিনি বলেন, ‘হামলা, মামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ১৭ বছর আপনারা কিন্তু মায়ের গর্ভে ছিলেন। একবার ভেবে দেখুন! যদি মামলা প্রত্যাহার না করেন তাহলে পালানোর পথটাও খুঁজে পাবেন না বলে দিলাম।’
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মানুষের’— এই স্লোগানের মাধ্যমে তিনি তার পোস্ট শেষ করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শীতের উষ্ণতা, ঘরের সাজ- একসঙ্গে কম্ফোর্টারে
ঘুমানোর আগে লবঙ্গ ভেজানো পানি পান করলে যেসব উপকার পাবেন
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা হাজার পর্যটক