প্রথম সমাচার ডেস্ক:
সকালের মিষ্টি রোদ জানালার পর্দার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ছে। এক কোণে ইনডোর প্ল্যান্ট, গোছানো ড্রেসিং টেবিল, সুন্দর পর্দা—সবকিছুতেই পরিপাটির ছোঁয়া। শীতের আমেজে ঘরের সাজেও এসেছে কিছু নতুন সংযোজন। কিন্তু বিছানার দিকে তাকাতেই চোখে পড়ে বিশাল আকারের ভারী লেপ। ঠিকঠাক গুছিয়ে রাখা কঠিন, আবার বিছানার অনেকটা জায়গাও দখল করে রাখে। তাই ঘরের সৌন্দর্য ও ব্যবহারিক সুবিধার কথা ভেবে অনেকেই এখন বেছে নিচ্ছেন কম্ফোর্টার ।
নরম ও তুলতুলে এই শীতবস্ত্র ব্যবহারের পর সহজেই ভাঁজ করে বিছানার এক পাশে রাখা যায়। এতে বিছানা থাকে পরিপাটি, পাশাপাশি ঘরের সাজেও আসে নতুনত্ব। শীতের রাতে উষ্ণতা দেওয়ার পাশাপাশি কম্ফোর্টার এখন অন্দরসজ্জারও একটি অনুষঙ্গ হয়ে উঠছে।
বিভিন্ন রং, নকশা ও কাপড়ের বৈচিত্র্যের কারণে ঘরের সাজের সঙ্গে মিলিয়ে কম্ফোর্টার বেছে নেওয়া যায়। অনেকে পর্দা, বিছানার চাদর ও কুশনের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি কিনছেন। হালকা রঙের কম্ফোর্টার ঘরে স্নিগ্ধ পরিবেশ তৈরি করে, অন্যদিকে উজ্জ্বল রং ও আকর্ষণীয় নকশা বিছানাকে করে তোলে আরও দৃষ্টিনন্দন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও কম্ফোর্টার দিয়ে বিছানা সাজানোর নানা ধারণা দেখা যাচ্ছে। এসব ধারণা অনুসরণ করে ঘরের আসবাব ও রঙের সঙ্গে মিল রেখে সহজেই পরিবর্তন আনা যায় শোবার ঘরের সাজে।
শুধু শীতের জন্যই নয়, তুলনামূলক হালকা ধরনের কম্ফোর্টার অন্যান্য সময়েও ব্যবহার করা যায়। আবহাওয়া ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য অনুযায়ী এটি হালকা কুইল্ট বা বিছানার বাড়তি আবরণ হিসেবেও কাজে আসে। কেনার সময় তাই কাপড়ের মান, ভেতরের উপকরণ, ওজন, আকার ও পরিষ্কারের সুবিধা বিবেচনা করা প্রয়োজন।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানীয় বাজার, বড় শপিং মল ও এলাকার সুপারশপগুলোতে পাওয়া যাচ্ছে নানা ধরনের কম্ফোর্টার। রং, নকশা, মান ও দামের ভিন্নতা থাকায় ক্রেতারা নিজেদের পছন্দ ও বাজেট অনুযায়ী পণ্য বেছে নিতে পারছেন।
দেশের অন্যতম সুপারশপ চেইন স্বপ্নের বিভিন্ন আউটলেটেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মান ও নকশার আধুনিক ডিজাইনের কম্ফোর্টার। পাশাপাশি নির্বাচিত কম্ফোর্টারে থাকছে বিশেষ মূল্যছাড়। ফলে ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কম দামে পছন্দের পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। সরাসরি আউটলেটের পাশাপাশি অনলাইনেও কেনাকাটা করা যাচ্ছে।
সব মিলিয়ে শীতের প্রস্তুতিতে এখন উষ্ণতার পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ঘরের সৌন্দর্য ও স্বাচ্ছন্দ্য। আর এই দুইয়ের সমন্বয়ে কম্ফোর্টার হয়ে উঠছে অনেকের পছন্দের শীতকালীন অনুষঙ্গ।

চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাত, প্রাণ গেল যুবকের
৪০ দিনের কর্মসূচিতে কোন দিন কী করবে জামায়াত
নেত্রকোনায় নদী থেকে নিখোঁজ শিক্ষকের মরদেহ উদ্ধার