বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের বাদল হত্যার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর সাভারের আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যার পাঁচ বছর পর রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার কার্যালয়ে (এসপি) এম এন মোর্শেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গত ১৫ নভেম্বর রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসপি এম এন মোর্শেদ বলেন, ‘২০২১ সালের ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১০টার মধ্যে আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় আবু বকর সিদ্দিকের বাড়ির একটি ভাড়া কক্ষে বাদলকে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে আশুলিয়া থানা পুলিশ তদন্ত করে। প্রায় ছয় মাস পর পুলিশসদর দপ্তরের নির্দেশে তদন্তভার নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় এক বছর আট মাস তদন্তের পর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই ঢাকা জেলাকে দেন। পরে পিবিআইয়ের এসআই ফরহাদ মোল্লা মামলাটির তদন্তভার পান।

মোর্শেদ জানান, পিবিআইয়ের তদন্ত ও আদালতে দেওয়া আসামির জবানবন্দিতে জানা যায়, আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন বাদল। সেখানে মোর্শেদ (৩৪) নামে তৃতীয় লিঙ্গের আরেক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। মোর্শেদের ভাড়া বাসায় যাতায়াত ছিল বাদলের।

অন্যদিকে, ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে গাড়িচালক হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে পরিচয় হয় সুজনের। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সুজন মোবাইল ফোনে বাদলের সঙ্গে যোগাযোগ করেন। এক তরুণীকে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে কথা হলে বাদল তাকে নিজের বাসায় যেতে বলেন।

তিনি জানান, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সুজন ওই বাসায় পৌঁছান। তবে সেখানে তরুণীকে না পেয়ে কারণ জানতে চান তিনি। এ সময় বাদল নিজেই সুজনের সঙ্গে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। সুজন তাতে রাজি না হলে বাদল তার শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা নিয়ে নেন। পাশাপাশি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে অথবা বাসা থেকে আরও ৫ হাজার টাকা এনে দিতে চাপ দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com