রা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ঘটনাস্থলে অবস্থান করেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরবর্তী সময়ে তার দপ্তরকে বিষয়টি অবহিত করে দ্রুত সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তাদের সহায়তার আওতায় আনতে হবে। এজন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশনা দেন তিনি।
একই সঙ্গে রায়ের বাজার ও আশপাশের এলাকায় অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
বিশেষ করে সিমেন্টের দেয়ালের ওপর পাকা ছাদের পরিবর্তে বাঁশের কাঠামো ব্যবহার করে তার উপর টিনের ছাউনি দিয়ে নির্মিত একতলা বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে বলেন তিনি।
এসব স্থাপনার নির্মাণপদ্ধতি, কাঠামোগত অবস্থা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্যও সংগ্রহ করতে হবে।
এ লক্ষ্যে মোহাম্মদপুর থানা ও দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সমন্বয়ে আগামী এক সপ্তাহের মধ্যে অগ্নিঝুঁকিপূর্ণ স্থাপনার তালিকা ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের তাৎক্ষণিক দায়িত্ব। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা যাতে বারবার মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় ডেকে না আনে, সেজন্য ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।
শুধু দুর্ঘটনার পর উদ্ধার ও সহায়তা নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।
সংশ্লিষ্ট সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ভবিষ্যৎ অগ্নিঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
প্রধান সম্পাদক : মাফরুজা সুলতানা
সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
Email : khabarpatrabd@gmail.com

এ তুফান ভারি, দিতে হবে পাড়ি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার