শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

অভিনেতা তমাল মাহবুব আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর আজমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আজমপুরের ইরানি মাঠ থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

পরে রাত ১টার দিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম অভিনেতা তমাল মাহবুবকে আটকের বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর তাকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

আটকের কারণ প্রসঙ্গে ডিবির একটি বিশ্বস্ত সূত্র জানায়, আটক অভিনেতা তমাল সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে ও আওয়ামী লীগের পক্ষে প্রচার চালিয়ে আসছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com