প্রথম সমাচার ডেস্ক:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ অপসারণ করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আলীপুরা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর আসে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে মহাসড়কে পড়ে থাকা কাটা গাছ অপসারণ করে। এতে দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, যেকোনো অগ্নিকাণ্ড বা জরুরি সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বগুড়ার শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে